• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৩৮:০২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে শেখ রাসেল দিবস পালন

১৯ অক্টোবর ২০২৩ বিকাল ০৫:১৬:২৬

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে শেখ রাসেল দিবস পালন

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: বাঙ্গালীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছোট সন্তান শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে কেক কাটার আয়োজন করা হয়।

Ad

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ছাত্রলীগের আয়োজনে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মোস্তাফিজুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকা ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান জীম।

Ad
Ad

পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড শিশুদের মাঝে কেক বিতরণ করা হয়। 

এছাড়া অধ্যক্ষ ডা. মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুর বনলতা সিনেমা হলে বাঙ্গালী জাতির জনকের বায়োপিক  ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি উপভোগ করেন।

প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়। এ সময় সিনেমা হলে শিক্ষক সমিতির সভাপতি এবং সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রতন কুমার সাহাসহ অন্যান্য বিভাগীয় প্রধানগণ এবং চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us