অনলাইন ডেস্ক: দেশের বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। ৩ আগস্ট সোমবার থেকে কাঁচা মরিচ আমদানি কার্যকর হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজারে সরবরাহ বৃদ্ধি এবং মূল্য স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে রোববার ২ আগস্ট রাজধানীর একটি কাঁচাবাজার পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানোর পাশাপাশি আমদানির অনুমতিও দেওয়া হয়েছে।
কৃষিমন্ত্রীর ভাষ্য, আমদানি করা কাঁচা মরিচ বাজারে পৌঁছাতে শুরু করলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যেই বাজারে এর ইতিবাচক প্রভাব দেখা যাবে এবং দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।
বর্তমানে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহে এই পণ্যের দাম কেজিপ্রতি ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন করে আমদানি শুরু হলে বাজারে সরবরাহ বাড়বে এবং মূল্য ধীরে ধীরে কমে আসবে।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available