• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৫৭:২৩ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

আবারও কমল স্বর্ণের দাম

২৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৫:১১

আবারও কমল স্বর্ণের দাম
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। তবে রুপার বাজারে এসেছে মিশ্র পরিবর্তন।

২৫ নভেম্বর বুধবার বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম নির্ধারণের কথা জানানো হয়। নতুন দাম একই দিন থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের ভ্যাটসহ বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। আগের দিন ২৪ নভেম্বর মঙ্গলবার এ দাম ছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে কমেছে ২ হাজার ৮৫৮ টাকা।

আরও পড়ুন

২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ৭০৭ টাকা থেকে কমিয়ে ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা থেকে কমে হয়েছে ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা থেকে কমিয়ে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, রুপার দামে মিশ্র পরিবর্তন এসেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৬০ টাকা, ২১ ক্যারেটের ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৬৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে ১৮ ক্যারেটের রুপার দাম প্রতি গ্রামে ১০ টাকা বাড়িয়ে ২২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এ মানের রুপার দাম ছিল ২১৫ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। পুরোনো স্বর্ণালংকার বিনিময়ের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে।

আরও পড়ুন

খেজুর, আপেল ও কমলা আমদানিতে কমল শুল্ক-কর

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আবারও কমল স্বর্ণের দাম
আবারও কমল স্বর্ণের দাম
২৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৫:১১