• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৫৫:০১ (09-Oct-2026)
  • - ৩৩° সে:

দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে সোনা

৯ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪৮:২৪

দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে সোনা
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

শুক্রবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। আগের দিন এই মানের সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
৯ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৩:২৫



প্রযুক্তির যুগে বদলাচ্ছে ডাকসেবার ধরন
প্রযুক্তির যুগে বদলাচ্ছে ডাকসেবার ধরন
৯ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৫:২২

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮০
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮০
৯ অক্টোবর ২০২৬ সকাল ১১:০৮:০২