• ঢাকা
  • |
  • রবিবার ৯ই কার্তিক ১৪৩৩ রাত ০২:১২:৩৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

দেশে পণ্য রফতানি থেকে আয় বেড়েছে ৯.৫১ শতাংশ

৩ অক্টোবর ২০২৩ দুপুর ০২:২৪:২৭

দেশে পণ্য রফতানি থেকে আয় বেড়েছে ৯.৫১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে বিভিন্ন পণ্য রফতানি আয় গত বছরের চেয়ে ৯.৫১ শতাংশ বেড়েছে। প্রথম প্রান্তিকে ১৩.৬৮ বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে দেশ ১২.৪৯ বিলিয়ন ডলার আয় করেছিল। রফতানি উন্নয়ন ব্যুরো রফতানি আয়ের হালনাগাদ পরিসংখ্যানে এতথ্য প্রকাশ করেছে।

গত আগস্টে পণ্য রফতানি থেকে ৪.৭৮ বিলিয়ন ডলার অর্জন করেছে দেশ। ২০২২ সালের সেপ্টেম্বরে এসেছিল ৩.৫০ বিলিয়ন ডলার। অর্থাৎ, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও রফতানি আয়ে ভালো প্রবৃদ্ধি হচ্ছে।

রফতানি আয়ে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে প্রবৃদ্ধি হয়েছে ৯.৫১ শতাংশ। বাংলাদেশের রফতানিকারকরা শুধু সেপ্টেম্বরে পণ্য রফতানি থেকে ৪.৩১ বিলিয়ন ডলার আয় করেছে। রফতানি আয় বেড়েছে গত বছরের অক্টোবরের চেয়ে ১০.৩৭ শতাংশ। রফতানি আয়ে বাংলাদেশের ইতিবাচক ধারা বজায় রেখেছে বলে জানিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো।

আরও পড়ুন

ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

গত ২০২২-২৩ অর্থবছরে পণ্য রফতানি থেকে মোট ৫৫.৫৬ বিলিয়ন ডলার আয় করেছিলেন বাংলাদেশের রফতানিকারকরা। ২০২১-২২ অর্থবছরের চেয়ে এই আয় ছিলো ৬.৬৭% বেশি। ২০২১-২২ অর্থবছরে পণ্য রফতানি থেকে ৫২.০৮ বিলিয়ন ডলার আয় করেছিল বাংলাদেশ। চলতি ২০২৩-২৪ অর্থবছরে পণ্য রফতানি থেকে ৬২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য রয়েছে সরকারের।

তৈরি পোশাক খাত থেকে রফতানি আয়ে প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। রফতানি উন্নয়ন ব্যুরোর দেয়া তথ্য থেকে দেখা যায়, গত জুলাই-সেপ্টেম্বর সময়ে তৈরি পোশাক থেকে দেশের রফতানি আয়ের প্রধান অংশ এসেছে, ১১.৬১ বিলিয়ন ডলার। অর্থাৎ, এই তিন মাসে মোট রফতানি আয়ের ৮৫.৮৯% এসেছে তৈরি পোশাক থেকে। এই সময়ে গত বছরের একই সময়ের চেয়ে তৈরি পোশাক থেকে আয় বেড়েছে ১৩.০৭%।

রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, অর্থবছরের প্রথম প্রান্তিকে নিট পোশাক রফতানি থেকে আয় হয়েছে ৬.৭৬ বিলিয়ন ডলার। প্রবৃদ্ধি হয়েছে ১৯.৭০%। লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ৫.৪২%। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে পণ্য রফতানির মোট আয়ের অর্ধেকই এসেছে নিট পোশাক থেকে। ওভেন পোশাক থেকে এসেছে ৪.৮৫ বিলিয়ন ডলার। প্রবৃদ্ধি হয়েছে ৪.৯৭%।

আরও পড়ুন

দুর্গাপূজার ৮ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

পোশাক খাত ছাড়াও রফতানিতে ভালো খবর দিচ্ছে ওষুধ শিল্প। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ওষুধ রফতানি থেকে আয় বেড়েছে প্রায় ২৬%। প্লাস্টিক দ্রব্য রফতানিও গত বছরের জুলাই-সেপ্টেম্বরের চেয়ে বেড়েছে ১৬.২৪%।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ