• ঢাকা
  • |
  • রবিবার ১২ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৪৫:১৫ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

দুই মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আয় বেড়েছে ৩৩.১ মিলিয়ন ডলার

২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৮:৪৯

দুই মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আয় বেড়েছে ৩৩.১ মিলিয়ন ডলার
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আবারও বেড়েছে। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় বেড়েছে ৩ দশমিক ৭৪ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে ৯১৫ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৮৮২ দশমিক ৬২ মিলিয়ন ডলার। অর্থাৎ, দুই মাসে রপ্তানি আয় বেড়েছে ৩৩ দশমিক ১ মিলিয়ন ডলার।

এর আগে জুলাইয়ে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ কমেছিল। তবে আগস্টে দুই অঙ্কের প্রবৃদ্ধি হওয়ায় অর্থবছরের শুরুতে তৈরি হওয়া সেই ঘাটতি কাটিয়ে ওঠে রপ্তানি খাত।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির মাসিক গড় দাঁড়িয়েছে ৪৫৭ দশমিক ৮২ মিলিয়ন ডলার। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি থেকে মোট আয় হয়েছিল ৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলার, যার মাসিক গড় ছিল ৩৬৫ দশমিক ৭১ মিলিয়ন ডলার।

সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানির মাসিক গড় গত অর্থবছরের গড়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। মাত্র দুই মাসেই গত অর্থবছরের মোট রপ্তানি আয়ের ২০ দশমিক ৮৬ শতাংশ অর্জিত হয়েছে।

যুক্তরাজ্য বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান রপ্তানি বাজার। ফলে অর্থবছরের শুরুতে এ বাজারে রপ্তানি প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে তা দেশের সামগ্রিক তৈরি পোশাক রপ্তানিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এটাই আমার শেষ বিশ্বকাপ: কোহলি
এটাই আমার শেষ বিশ্বকাপ: কোহলি
২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৪:১৬