• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৫৬:৩৭ (02-Sep-2026)
  • - ৩৩° সে:

বাড়লো সয়াবিন তেলের দাম

২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৭:২৩

বাড়লো সয়াবিন তেলের দাম
“ছবি: সংগৃহীত”

অনলাইন ডেস্ক: আবারও বাড়লো সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ব্যবসায়ীদের মূল্য সমন্বয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার ২ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কক্ষে ভোজ্যতেলের ব্যবসায়ীরা বৈঠক করে। এতে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বিদ্যমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এর আগে একই পরিমাণ তেলের দাম ছিল ১৯৯ টাকা। অর্থাৎ, প্রতি লিটার সয়াবিন তেল কিনতে ভোক্তাদের আগের তুলনায় ৫ টাকা বেশি খরচ করতে হবে। অন্যদিকে পাম অয়েলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

এর আগে সরকারের কাছে ১০ টাকা বাড়ানোর আবেদন করেছিলেন ব্যবসায়ীরা।

চলতি বছরের ২৬ এপ্রিল দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। তার আগে এই তেলের দাম ছিল ১৯৫ টাকা। ফলে কয়েক মাসের ব্যবধানে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৫:৩১





এলপিজির দাম কমলো
এলপিজির দাম কমলো
২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৮:১৬


বাড়লো সয়াবিন তেলের দাম
বাড়লো সয়াবিন তেলের দাম
২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৭:২৩

বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে যা বলল মালয়েশিয়া
বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে যা বলল মালয়েশিয়া
২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:১৪