• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৫:২৫:২৭ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম

২৮ জুলাই ২০২৬ দুপুর ১২:০০:২৭

বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ নিরসনের আশায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলে এক ডলারেরও বেশি কমেছে।

২৮ জুলাই মঙ্গলবার লেনদেনের শুরুতেই বড় ধরনের এই পতন দেখা যায়। খবর রয়টার্সের।

আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৪৭ ডলার বা ১ দশমিক ৬৬ শতাংশ কমে ৮৬ দশমিক ৮৯ ডলারে নেমে এসেছে, যা গত ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৪৫ ডলার বা ১ দশমিক ৭৬ শতাংশ কমে ৮১ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে।

এর আগের সেশনেও উভয় ক্যাটাগরির তেলের দাম প্রায় ৮ শতাংশ কমেছিল। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের ওপর তাদের বিমান হামলা স্থগিত করার পরেই বাজারে দাম কমতে শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানান, ইরানের সঙ্গে ‘ভালো আলোচনা’ চলছে এবং সমাধানের সুযোগ রয়েছে।

আইজির বাজার বিশ্লেষক টনি সিকামোর জানান, সামরিক উত্তেজনা কমার ইঙ্গিতে বাজারে স্বস্তি ফিরে এসেছে। লোহিত সাগরে সৌদি অবকাঠামোতে সম্ভাব্য আক্রমণের ঝুঁকি সাময়িকভাবে কমেছে। তবে সার্বিক পরিস্থিতি এখনও বেশ পরিবর্তনশীল।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও গ্যাসোলিনের মজুত গত সপ্তাহে আরও কমতে পারে। দীর্ঘদিনের যুদ্ধে এশিয়ার বাজারে তেলের সার্বিক চাহিদা হ্রাস পাওয়াকেও দাম কমার অন্যতম কারণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকেরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১