• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আষাঢ় ১৪৩৩ রাত ০৩:৪১:৫৯ (16-Jun-2026)
  • - ৩৩° সে:

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

২৯ মে ২০২৬ বিকাল ০৩:১৮:৩৪

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর একটি চুক্তির আশায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। এ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক বাজারে জুলাই মাসের ব্রেন্ট ক্রুডের দাম প্রায় শূন্য দশমিক ৩৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৩৬ ডলারে নেমে এসেছে। মার্কিন তেল ব্যারেলপ্রতি ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ কমে ৮৮ দশমিক ২৭ ডলারে নেমে এসেছে। এ ছাড়া আগস্ট মাসের ব্রেন্ট ফিউচার ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ কমে ৯২ দশমিক ২৪ ডলারে নেমে এসেছে।

চলতি সপ্তাহে জ্বালনি তেলের দাম ৮ শতাংশের বেশি কমেছে এবং ব্রেন্টের দাম গত সপ্তাহের সর্বোচ্চ ১০৯ দশমিক ৪৭ ডলারের তুলনায় সর্বনিম্ন ৮৭ দশমিক ১১ ডলারে নেমে এসেছে।

রয়টার্স জানায়, গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে একটি চুক্তিতে পৌঁছেছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এই চুক্তিতে অনুমোদন দেননি এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এটি এখনও চূড়ান্ত হয়নি।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে ওয়াশিংটন এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি, তবে আমারা এর কাছাকাছি রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us