• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:২২:৩০ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

দারাজমল নিয়ে এলো ‘অথেন্টিসিটি গ্যারান্টি’

৩০ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪:৪৫

দারাজমল নিয়ে এলো ‘অথেন্টিসিটি গ্যারান্টি’

নিজস্ব প্রতিবেদক :  দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ, বছরের সবচেয়ে বড় সেল ১১.১১ উপলক্ষে দারাজমলের জন্য এনেছে এক নতুন অভিজ্ঞতা। নতুনভাবে সাজানো দারাজমলে ব্র্যান্ড ও অনুমোদিত সেলাররা এখন দিচ্ছে অথেনটিসিটি গ্যারান্টি—যেখানে ক্রেতারা পণ্যের মান নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন এবং পণ্য আসল না হলে তিন গুণ পর্যন্ত ক্যাশব্যাক* (শর্ত প্রযোজ্য) পাওয়ার সুযোগ পাবেন। এই উদ্যোগের মাধ্যমে দারাজমল নিশ্চিত করছে আরও নির্ভরযোগ্য ও নিশ্চিন্ত ব্র্যান্ড শপিং অভিজ্ঞতা।

দক্ষিণ এশিয়ার প্রথম এবং একমাত্র ভার্চুয়াল মল হিসেবে দারাজমল এই অঞ্চলের ১,৫০০-এর বেশি ব্র্যান্ড এবং লক্ষ লক্ষ গ্রাহকের আস্থা অর্জন করেছে। এতে ফ্যাশন, বিউটি, ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির দেশি-বিদেশি নানা ব্র্যান্ড রয়েছে; যার মধ্যে ওয়ালটন, ইউনিলিভার, আরএফএল হাউসওয়্যার, বাটা ইত্যাদির মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলো অন্যতম।

নতুন দারাজমল ডিজাইনটি এখন আরও উজ্জ্বল বেগুনি রঙের প্যালেটকে তুলে ধরে, যা আসল পণ্য, উদ্ভাবন এবং একটি প্রাণবন্ত ব্র্যান্ড শপিং অভিজ্ঞতার প্রতি এর নতুন ফোকাসকে প্রতিফলিত করে।

আরও পড়ুন

দুই দিনের ব্যবধানে স্বর্ণের ভরি বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা

দারাজ গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার এবং দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বেন ই বলেন, “দারাজের সামগ্রিক ব্যবসায়িক কৌশলে দারাজমল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো দক্ষিণ এশিয়ায় তাদের প্রযুক্তিগত বা ব্যবসায়িক কৌশলের মাধ্যমে প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে।

দারাজমলের মাধ্যমে আমরা ব্র্যান্ড ও গ্রাহকদের সংযোগের ধরন নতুনভাবে সংজ্ঞায়িত করছি—যেখানে ভরসা ও বিশ্বাসই হচ্ছে মূল ভিত্তি, যা এখনকার অনলাইন ক্রেতাদের জন্য সবচেয়ে মূল্যবান। আমাদের ‘অথেন্টিসিটি গ্যারান্টি’এই আস্থাকে আরও শক্তিশালী করে।”

দারাজমল ক্রমাগতভাবে সেইসব গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করছে যারা নির্ভরযোগ্য ও অফিসিয়াল ব্র্যান্ড চ্যানেলের মাধ্যমে মানসম্মত পণ্য, ওয়ারেন্টি নিশ্চয়তা এবং কার্যকর আফটার-সেলস সাপোর্ট পেতে চান। একাধিক পেমেন্ট অপশন, এক্সক্লুসিভ কার্ড অফার, সুবিধাজনক ডোর-টু-ডোর ডেলিভারি, দ্রুত কাস্টমার সার্ভিস এবং প্রায়োরিটি রিটার্নের সুবিধাসহ দারাজমল একটি বিশ্বস্ত গন্তব্যে পরিণত হয়েছে, যা প্রতিটি কেনাকাটায় গুণমান এবং আস্থা নিশ্চিত করে।

আরও পড়ুন

দেশের বাজারে কমল স্বর্ণ ও রৌপ্যের দাম

এই ১১.১১ ক্যাম্পেইনে দারাজমল দক্ষিণ এশিয়ার গ্রাহকদের দিচ্ছে ১ কোটি ১৭ লক্ষেরও বেশি ব্র্যান্ডেড পণ্যে আকর্ষণীয় অফারসহ উচ্ছ্বাস ও নিশ্চয়তার এক অনন্য সংমিশ্রণ। তিনগুণ ক্যাশব্যাকসহ মানসম্মত পণ্যের গ্যারান্টির পাশাপাশি, ক্রেতারা পাচ্ছেন ফ্রি ডেলিভারি, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিল এবং প্রতিদিনের ব্র্যান্ড রাশ আওয়ারে ৬০% পর্যন্ত ফ্ল্যাশ ভাউচার সুবিধা।

গ্রাহকরা দ্রুততম ২ দিনের মধ্যে ডেলিভারি এবং ঝামেলাহীন ১৪-দিনের রিটার্ন সুবিধা উপভোগ করতে পারবেন, যা কেনাকাটার অভিজ্ঞতাকে করবে চিন্তামুক্ত।

দারাজমলের মোবাইল ব্র্যান্ড হিসেবে দারাজের সাথে এই সফল অগ্রযাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রিয়েলমি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যালেন চেন বলেন, "দারাজের সাথে আমাদের এই পথচলাকে আরও এগিয়ে নিয়ে যেতে পেরে রিয়েলমি-তে আমরা সত্যিই রোমাঞ্চিত, বিশেষ করে দারাজের ৭.৭, ৯.৯ এবং ১০.১০ ক্যাম্পেইনের অভূতপূর্ব সাফল্যের পর, যা প্ল্যাটফর্মটিতে 'নম্বর ১' মোবাইল ব্র্যান্ড হিসেবে আমাদের অবস্থানকে সুপ্রতিষ্ঠিত করেছে।

আরও পড়ুন

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম, রুপার দাম অপরিবর্তিত

এই সাফল্য এসেছে দারাজের সাথে আমাদের একই অঙ্গীকারের প্রতিফলন হিসেবে, যার মাধ্যমে আমরা রিয়েলমি নোট ৬০এক্স, সি৭১ এবং রিয়েলমি ১৪ সিরিজের মতো আমাদের জনপ্রিয় ও অত্যাধুনিক প্রযুক্তি লক্ষ লক্ষ গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে তাদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে পেরেছি। আসন্ন ১১.১১-তে, আমরা সেই প্রতিশ্রুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছি।

আমাদের সর্বাধুনিক রিয়েলমি সি৮৫ প্রো এবং সম্পূর্ণ নতুন রিয়েলমি ১৫ সিরিজের পাশাপাশি গ্রাহকদের অন্যতম পছন্দের নোট ৬০এক্স, নোট ৭০ ও সি৭১-এর মতো ডিভাইসগুলো থাকছে অভাবনীয় সব মূল্যে! দারাজের এই ১১.১১-তে রিয়েলমির অসাধারণ অফার জানতে নিয়মিত চোখ রাখুন।"

সাধারণ সেলারদের তুলনায় দারাজমল, ব্র্যান্ডের শক্তিশালী বিশ্বাসযোগ্যতা প্রদান করে, কারণ শুধুমাত্র ভেরিফায়েড ব্র্যান্ড এবং অথোরাইজড সেলাররাই দারাজমলে কার্যক্রম পরিচালনা করতে পারে। তারা বাংলাদেশ জুড়ে দারাজের ২ কোটির বেশি গ্রাহকের বিশাল পরিবার সরাসরি অ্যাক্সেস, প্ল্যাটফর্মের বার্ষিক ক্যাম্পেইন ক্যালেন্ডার, ‘সুপার ব্র্যান্ড ডে’-এর মতো এক্সক্লুসিভ সেলস ইভেন্ট এবং প্ল্যাটফর্মের সমন্বিত লজিস্টিক নেটওয়ার্ক থেকে উপকৃত হন।

আরও পড়ুন

আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

এছাড়াও, দারাজমলের ভ্যালু-অ্যাডেড সার্ভিস স্যুইট ব্র্যান্ডগুলোর জন্য একটি সামগ্রিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করে, যা ট্র্যাফিক বৃদ্ধি, কনভার্সন বাড়ানোর টুলস, প্রিসিশন মার্কেটিং, ইনফ্লুয়েন্সার রিচ এবং পেশাদার ব্র্যান্ড সাপোর্ট প্রদান করে—যা স্বাভাবিক ব্যবসায়িক সময়ের পাশাপাশি ১১.১১-এর মতো মেগা ক্যাম্পেইনেও ব্র্যান্ডগুলোকে এগিয়ে রাখে।


•‘আর্লি বার্ড’ এবং ‘ফ্ল্যাশ সেল’ প্রোগ্রামের মাধ্যমে, ব্র্যান্ডগুলো নতুন পণ্য উন্মোচন এবং সীমিত সময়ের ডিলের জন্য তাৎক্ষণিক এক্সপোজার পায়, যা ২০০% পর্যন্ত বেশি ভিজিবিলিটি এবং দ্রুত পণ্য বিক্রিতে সহায়তা করে।


•‘ফ্রি ডেলিভারি ভাউচার’ এবং ‘ভাউচার ম্যাক্স’-এর মতো কনভার্সন-ড্রাইভিং ফিচারগুলো কেনাকাটার প্রতিবন্ধকতা কমায়, গড় অর্ডার ভ্যালু বাড়ায় এবং পুনরায় কেনাকাটায় উৎসাহিত করে।

আরও পড়ুন

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম: ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা


•দারাজ মার্কেটিং সলিউশনস (ডিএমএস) এআই-চালিত টার্গেটিংয়ের মাধ্যমে কম খরচে কার্যকরভাবে ট্র্যাফিককে কনভার্সনে রূপান্তর করে, অন্যদিকে অ্যাফিলিয়েট প্রোগ্রাম ব্র্যান্ডগুলোকে ইনফ্লুয়েন্সার নেটওয়ার্কের মাধ্যমে আরও বিস্তৃত ও স্বতঃস্ফূর্ত প্রচারের সুযোগ করে দেয়।


•এই টুলগুলোর পাশাপাশি, দারাজ বিজনেস সলিউশনস (ডিবিএস) সম্পূর্ণ ই-কমার্স ম্যানেজমেন্ট সেবা প্রদান করে, যা সেলারদের কার্যক্রম প্রসারিত করতে এবং দারাজমলে শীর্ষস্থানীয় ব্র্যান্ডে রূপান্তরিত হতে সহায়তা করে।

বেন আরও বলেন, "ব্র্যান্ডগুলোকে ভিজিবিলিটি, মার্কেটিং এবং ফুলফিলমেন্ট সাপোর্ট দিয়ে আমরা তাদের ডিজিটাল উপস্থিতিকে শক্তিশালী করছি এবং একই সাথে দক্ষিণ এশিয়ার গ্রাহকদের অনলাইনে কেনাকাটার একটি উন্নত ও নির্ভরযোগ্য উপায় প্রদান করছি।"

ক্রেতারা দারাজ অ্যাপ বা ওয়েবসাইটের হোমপেজে ডেডিকেটেড দারাজমল চ্যানেলের মাধ্যমে সহজেই দারাজমল খুঁজে পেতে পারেন। কেনাকাটার পুরো সময়জুড়ে "মল" ব্যাজযুক্ত পণ্যগুলো সহজেই চেনা যায়, যা গ্রাহকদের এই আশ্বাস দেয় যে প্রতিটি কেনাকাটা ভেরিফায়েড ব্র্যান্ড পার্টনার বা সেলারদের কাছ থেকে আসছে এবং এর সাথে রয়েছে আসল পণ্যের নিশ্চয়তা ও নির্ভরযোগ্য সেবা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পিরোজপুর থেকে সংসদে, কে এই এলিজা জামান?
পিরোজপুর থেকে সংসদে, কে এই এলিজা জামান?
২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪২:৩০