• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:১৭:৩৩ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

বিনিয়োগ সম্ভাবনা জাগাতে স্থানীয় সরকারই মূল চালিকাশক্তি: বিডা চেয়ারম্যান

৭ আগস্ট ২০২৫ দুপুর ০২:৫৮:১৪

বিনিয়োগ সম্ভাবনা জাগাতে স্থানীয় সরকারই মূল চালিকাশক্তি: বিডা চেয়ারম্যান

বিশেষ প্রতিনিধি: বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনে মিউনিসিপ্যাল সক্ষমতা সূচক কার্যকর হাতিয়ার হতে পারে, বিনিয়োগ সম্ভাবনা জাগাতে স্থানীয় সরকারই মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সুইস কন্ট্যাক্ট’র স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প ‘প্রবৃদ্ধি’-এর যৌথ উদ্যোগে ৭ আগস্ট বৃহস্পতিবার সকালে বিডার মাল্টিপারপাস হলে “বিনিয়োগ পরিবেশ শক্তিশালীকরণে মিউনিসিপ্যাল সক্ষমতা সূচক (এমসিআই)-এর ভূমিকা” শীর্ষক এক উচ্চপর্যায়ের কর্মশালায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “আমরা ঢাকার বাইরের অঞ্চলে বিনিয়োগ বান্ধব অবকাঠামো ও সেবা দেওয়ার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছি। এমসিআই সূচক সে ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সূচক বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় সরকারগুলো বিনিয়োগের উপযোগী হয়ে উঠবে।”

আরও পড়ুন

ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি

তিনি আরও বলেন, “স্থানীয় পর্যায়ে নানা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, যা অনেক সময় প্রকল্প বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায়। আমাদের সমন্বিতভাবে এগোতে হবে।”

কর্মশালায় ২০২৪ সালে সাতটি পৌরসভায় পরিচালিত এমসিআই জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। জরিপে স্থানীয় পর্যায়ের বিনিয়োগ সক্ষমতা, ব্যবসা-সহায়ক পরিবেশ ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয়। 

বিডা, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ এবং সুইসকন্ট্যাক্টের যৌথ উদ্যোগে তৈরি এ সূচক দেশের পৌরসভাগুলোর প্রতিযোগিতামূলক অবস্থান নির্ধারণ করে। একইসঙ্গে এটি একটি কৌশলগত রোডম্যাপ প্রণয়ন করে, যা স্থানীয় সরকার ও বেসরকারি খাতকে সম্পৃক্ত করে বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনে ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন

টানা তিন দফা বাড়ার পর আবারও কমল সোনার দাম

বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুরের সভাপতিত্বে ও বিডার উপ-পরিচালক আবু মোহাম্মদ নুরুল হায়াত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। 

বিশেষ অতিথি ছিলেন বিডার নির্বাহী সদস্য মো. মোখলেছুর রহমান এবং সুইসকন্ট্যাক্ট’র টিম লিডার মার্কাস এহমান।

কর্মশালায় বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় বলেন, “প্রথমদিকে বিডা বিভাগীয় পর্যায়ে কিছু উদ্যোগ নিলেও, স্থানীয় পর্যায়ে সেগুলোর বাস্তবায়ন চ্যালেঞ্জ ছিল। তবে এলজিডি ও সুইসকন্ট্যাক্টের সহায়তায় স্থানীয় পর্যায়ে কাজ করার সুযোগ তৈরি হয়।”
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম. মসরুর রেজা বলেন, “বিশ্বব্যাংকের ব্যবসা করার সুবিধা’ সূচক শুধু দুই শহরকে নিয়ে কাজ করত, কিন্তু এমসিআই সূচকের মাধ্যমে আমরা স্থানীয় পর্যায়ের বাস্তবচিত্র তুলে ধরতে পারছি, যা বিনিয়োগবান্ধব সংস্কারে সহায়ক হবে।” 

আরও পড়ুন

দুই দিনের ব্যবধানে স্বর্ণের ভরি বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা

উন্মুক্ত আলোচনা পর্বে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে ব্যবসা শুরু, করব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, অর্থায়ন ও বিরোধ নিষ্পত্তি বিষয়ে সংস্কার প্রয়োজন। এসব বিষয়ে উদ্যোগ নেওয়া হলে স্থানীয় সরকারসমূহ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী সংস্থা ও বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ