• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:০৭:১৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে আইসিএসবি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

২৩ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৩৮:০৪

বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে আইসিএসবি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রতিনিধি দল।

২৩ জানুয়ারি বুধবার আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস’র নেতৃত্বে তারা প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার জন্য প্রতিমন্ত্রীকে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট অভিনন্দন জানান এবং তাকে আইসিএসবির কাউন্সিল সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন। তিনি সদস্যদের পেশাগত উন্নয়নের জন্য আইসিএসবির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবগত করেন এবং তার পাশাপাশি ইনস্টিটিউটের ভবিষ্যত পরিকল্পনাসমূহও তুলে ধরেন। 

আরও পড়ুন

টানা তিন দফা বাড়ার পর আবারও কমল সোনার দাম

আইসিএসবি’র প্রেসিডেন্ট কোম্পানি আইন হালনাগাদ করার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের গৃহীত উদ্যোগের বিষয়ে আলোচনা করেন। তিনি ইনস্টিটিউটের জন্য ঢাকা শহরে একটি জমির প্রয়োজনীয়তার কথা বলেন এবং আইসিএসবি’র জন্য একটি জমি বরাদ্দ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী আইসিএসবি’র প্রতিনিধি দলকে ইনস্টিটিউটের জন্য তার সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

প্রতিনিধি দলের সদস্যগণ প্রতিমন্ত্রীকে তাঁর মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, তাঁর সহায়তা ও নির্দেশনা ইনস্টিটিউটকে তার লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে সহায়তা করবে।

আরও পড়ুন

দুই দিনের ব্যবধানে স্বর্ণের ভরি বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা

সৌজন্য সাক্ষাতে আইসিএসবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলম এফসিএস, ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, ট্রেজারার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস, কাউন্সিল সদস্য অলি কামাল এফসিএস, আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস, জ্যেষ্ঠ ফেলো সদস্য মোহাম্মাদ আসাদুর রহমান এফসিএস, সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এবং নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ শামিবুর রহমান এফসিএস উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯