• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:৫৮:৩২ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

পুঁজিবাজারে পা রাখছে বেস্ট হোল্ডিংস

২৯ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০৮:০৭

পুঁজিবাজারে পা রাখছে বেস্ট হোল্ডিংস

নিজস্ব প্রতিবেদক: ব্যবসা সম্প্রসারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে রাজধানীর অভিজাত পাঁচ তারকা হোটেল ‘লা মেরিডিয়ান’ স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেড। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রির নিলাম সফলভাবে সম্পন্ন হয়েছে। নিলামে কোম্পানিটির শেয়ারের মূল্য নির্ধারিত হয়েছে ৩৫ টাকা।

জানা গেছে, কোম্পানিটি আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এই অর্থ কোম্পানিটির বিভিন্ন চলমান প্রকল্প বাস্তবায়ন, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ও আইপিওর ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে।

২০০৬ সালে যাত্রা শুরু করা বেস্ট হোল্ডিংসের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় ২০০৯ সালে। পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ান ঢাকার স্বত্বাধিকারী হিসেবে পরিচিত লাভ করলেও কোম্পানির মালিকানায় আরও কয়েকটি প্রকল্পের বাস্তবায়ন কাজ চলছে। এগুলো হচ্ছে- এলএম রেসিডেন্স বসুন্ধরা, ম্যারিয়ট ভালুকা, ম্যারিয়ট কমার্শিয়াল কমপ্লেক্স, লাক্সারি কালেকশন ভালুকা, লাক্সারি ভিলা ভালুকা এবং ধামশুর ইকোনোমিক জোন। এর বাইরে কৃষি খাতেও বিনিয়োগ রয়েছে কোম্পানিটির। কোম্পানিটি নোয়াখালী ও ভালুকায় পোল্ট্রি, ডেইরি, ফিশারিজ, লাইভস্টক খামার পরিচালনা করছে।

আরও পড়ুন

টানা তিন দফা বাড়ার পর আবারও কমল সোনার দাম

বেস্ট হোল্ডিংসের দুটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে; এগুলো হচ্ছে-আইকনএক্স হোটেলস লিঃ ও ধামশুর ইকোনমিক জোন লিঃ। দুটি কোম্পানিরই ৫১ শতাংশ করে শেয়ার ধারণ করছে বেস্ট হোল্ডিংস।

আইপিওর প্রসপেক্টাস অনুসারে, সর্বশেষ অর্থ বছরে (২০২২-২৩) বেস্ট হোল্ডিংস লিমিটেড ১১৪ কোটি ৪৩ লাখ টাকা নিট মুনাফা করেছে। কোম্পানিতে রিটেইন্ড আর্নিংস বা অবণ্টিত মুনাফা আছে ৪১৮ কোটি ৪৬ লাখ টাকা।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিন আহমেদ জানান, এই প্রতিষ্ঠানটি করোনার সময়ও লাভজনক অবস্থানে ছিল।

আরও পড়ুন

দুই দিনের ব্যবধানে স্বর্ণের ভরি বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা

হোটেল রেভিনিউর কারণে আয় বেশি হচ্ছে বলে জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯