• ঢাকা
  • |
  • বুধবার ২২শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:২৭:০০ (07-Oct-2026)
  • - ৩৩° সে:

দ্বিতীয়বার মা-বাবা হচ্ছেন কিয়ারা-সিদ্ধার্থ

৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২১:১৬

দ্বিতীয়বার মা-বাবা হচ্ছেন কিয়ারা-সিদ্ধার্থ
কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: প্রথম সন্তান জন্মের মাত্র এক বছরের কিছু বেশি সময়ের মধ্যেই দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবর জানিয়েছেন বলিউড তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা।

৭ অক্টোবর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্ট দিয়ে সুখবরটি জানান কিয়ারা ও সিদ্ধার্থ। পোস্টে দেখা যায়, পরস্পরের হাতের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের প্রথম সন্তান সারায়াহ মালহোত্রার ছোট্ট হাত। সেই হাতের সঙ্গে রাখা রয়েছে একজোড়া ছোট্ট মোজা।

ছবিটির সঙ্গে কিয়ারা ও সিদ্ধার্থ লিখেছেন, আবারও জীবনের সবচেয়ে বড় উপহারে আশীর্বাদিত হলাম। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে গেছে।

এই সুখবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসছেন কিয়ারা ও সিদ্ধার্থ। করণ জোহর ও আথিয়া শেঠিসহ বলিউডের অনেক তারকা তাদের পোস্টের মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। প্রথম সন্তানকে ঘিরেও কিয়ারা ও সিদ্ধার্থের ঘোষণায় ছিল ছোট্ট মোজার ছবি। মেয়ের জন্মের পরও একই ধরনের ছবির মাধ্যমে তার নাম প্রকাশ করেছিলেন তারা। এবার দ্বিতীয় সন্তান আসার খবর জানাতেও সেই ছোট্ট মোজাকেই বেছে নিয়েছেন ‘শেরশাহ’ জুটি।

কিয়ারা ও সিদ্ধার্থের প্রথম সন্তান সারায়াহ মালহোত্রার জন্ম হয় ২০২৫ সালের ১৫ জুলাই।

২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় প্যালেসে রাজকীয় আয়োজনে বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। ‘শেরশাহ’ সিনেমার শুটিংয়ের সময় তাদের সম্পর্কের শুরু। ২০২১ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে একসঙ্গে অভিনয় করেন তারা।

‘কফি উইথ করণ’-এর অষ্টম মৌসুমে কিয়ারা জানিয়েছিলেন, ইতালির রোমে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সিদ্ধার্থ। সেই সময় পরিবারের সদস্যদের সঙ্গে তাদের প্রথম পারিবারিক ভ্রমণ ছিল সেটি।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম বাড়লো জেট ফুয়েলের
দাম বাড়লো জেট ফুয়েলের
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২২:১৮

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০২:৪৭

স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫৮:৫৮


রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৯:১৩

ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক
ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:২৯



হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৮:৪৪