অনলাইন ডেস্ক: সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, নতুন এই কমিটির মাধ্যমে সড়ক পরিবহনে দীর্ঘদিনের নৈরাজ্য, বিশৃঙ্খলা, আইনবহির্ভূত কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাফিয়াবৃত্তির অবসান ঘটবে।
৮ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফেডারেশনের নবনির্বাচিত নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ছাত্র রাজনীতির পটভূমি থেকে আসা এসব নেতা তাদের নতুন চিন্তা ও ধারণা প্রয়োগ করে সড়ক পরিবহন খাতের অচলাবস্থা নিরসন, পরিবহন খাতকে আইনসংগত করা এবং যাত্রীসেবায় দৃষ্টান্তমূলক অবদান রাখতে সক্ষম হবেন।
তিনি বলেন, নবনির্বাচিত এই কমিটির নেতৃত্বে সড়ক পরিবহন খাতের যে দুরবস্থা ও বেহাল দশা তৈরি হয়েছে, সেখান থেকে দেশের মানুষকে একটি নতুন ব্যবস্থাপনা দেওয়া সম্ভব হবে। এতে মানুষের আস্থা বাড়বে, তারা নিরাপত্তা বোধ করবে এবং যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা ও স্বস্তি আসবে।
সূত্র: বাসস
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available