চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।
৩০ সেপ্টেম্বর বুধবার রাতে উপজেলার চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল ঝাবুবাজার গ্রামের শরিফুল ইসলাম (৪৪) ও তার বাবা আইসুদ্দিন এবং শিবনারায়ণ পুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল হামিদ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোনাইচণ্ডী গরুর হাট থেকে গরু বিক্রি করে ভুটভুটিতে করে বাড়ি ফেরার পথে পুসকুনি এলাকায় পৌঁছালে ভুটভুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত আরো দুজনকে মৃত ঘোষণা করেন।
আহত আটজনের মধ্যে গুরুতর পাঁচজনকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available