• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৬:৫৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১৩ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫০:০৭

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা প্রতিনিধি: মাগুরার মোহাম্মদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সোহাগ (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। ১৩ সেপ্টেম্বর বুধবার দুপুর ১টায় মোহাম্মদপুরের তল্লাবাড়ীয়া গ্রামের জামে মসজিদের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ উপজেলার ম্যাক্সিমেইল গ্রামের গোলাম রসুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি রাস্তা পারাপারের সময় একজন পথচারীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল আরোহী সোহাগ।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহানুল ইসলাম মুঠোফোনে জানান, উপজেলার তল্লাবরিয়া গ্রামের জামে মসজিদের সামনে সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সোহাগ নামের এক যুবক নিহত হয়েছে।

মরদেহ সুরতহাল করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭