• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৪৪:২৯ (05-Sep-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩

৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০৬:৪৬

গাজীপুরে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩

অনলাইন ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু নিশ্চিত করেছেন চিকিৎসক।

৫ সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক কালিয়াকৈর উপজেলার বংখুরী এলাকার প্রবাসী হাসেম মিয়ার ছেলে আশাদুল ইসলাম। এছাড়াও ঘটনাস্থলে আরও দুইজন নিহত হয়। তাদের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চালকসহ ৫ জন যাত্রী নিয়ে সিএনজিটি কালিয়াকৈর আসছিল। এ সময় কাঞ্চনপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে গিয়ে পড়ে। এ সময় স্থানীয়রা সিএনজিতে থাকা ২ যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এছাড়াও তিনজনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে আরও একজন নিহত হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৩:৪০




হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৬:৫৬

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ
চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৬:৩৫

২৭ নভেম্বরকে বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস ঘোষণা
২৭ নভেম্বরকে বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস ঘোষণা
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৭:৩০