• ঢাকা
  • |
  • শনিবার ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৫৪:২৩ (23-May-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২০

২৩ মে ২০২৬ দুপুর ০২:১৫:০৬

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২০

অনলাইন ডেস্ক: কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে চার জন নিহত হয়েছেন। গুরুতর পাঁচ জনসহ আহত হয়েছে অন্তত ২০ জন। নিহত চার জনের মধ্যে এক যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম নাবিল হোসেন (২৮)। সে খোকসার কমলাপুরের জুনাইয়েদ হোসেন এর ছেলে। নিহত অন্য এক নারী ও দুই পুরুষের পরিচয় পাওয়া যায়নি। আহতরা উপজেলা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, ২৩ মে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল, আর বালুভর্তি ড্রামট্রাক রাজবাড়ির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী ড্রামট্রাক সামনে থেকে বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। হাসপাতালে নেবার পথে আরও একজন নারীর মৃত্যু হয়।

খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল হক জানান, বেলা ১২টার দিকে ২০ জন হাসপাতালে আসে। এর মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর ১১ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, রাজবাড়ীর দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিবাজার এলাকায় পৌছেলে বিপরীত দিক রাজবাড়ী অভিমুখে যাওয়া দ্রুতগামী একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত চার জন নিহতের খবর পেয়েছি। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

সূত্র: এনটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আবারও এলপিএলে দল পেলেন সাকিব
আবারও এলপিএলে দল পেলেন সাকিব
২৩ মে ২০২৬ বিকাল ০৩:৪৯:৫৭



যেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া
যেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া
২৩ মে ২০২৬ বিকাল ০৩:৩৭:৪৭







Follow Us