• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৩৫:১৩ (07-Jul-2026)
  • - ৩৩° সে:

মনোহরগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০

৭ জুলাই ২০২৬ সকাল ১০:৪৮:০৩

মনোহরগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০

অনলাইন ডেস্ক: কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

৭ জুলাই মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মনোহরগঞ্জ উপজেলার বিপুলেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল (৬০) নোয়াখালী জেলার কাচিহাটা গ্রামের বাসিন্দা।

লালমাই হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী নীলাচল পরিবহণের একটি যাত্রীবাহী বাস নাথেরপেটুয়া সংলগ্ন বিপুলেশ্বর এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তারা হতাহতদের উদ্ধার করে এবং আহত ১০ যাত্রীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন
বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন
৭ জুলাই ২০২৬ সকাল ১০:৩৭:৪৮


দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
৭ জুলাই ২০২৬ সকাল ১০:১৮:১১



Follow Us