নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
২ মে শনিবার সকাল ৮টা ২০ মিনিটে পূর্বধলা থানাধীন বড় ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস এবং শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আইনুল হক (৫০) নিহত হন। তিনি পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডোহর গ্রামের মৃত কাসম আলীর ছেলে।

দুর্ঘটনায় আহত অন্যান্য সিএনজি যাত্রীদের গুরুতর অবস্থায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে অজ্ঞাতনামা আরও একজন যাত্রী মারা যান।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি জব্দ করা হয়েছে। তবে উভয় গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available