• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ সকাল ১১:২৮:১২ (10-Apr-2026)
  • - ৩৩° সে:

রাজধানীর এলিফ্যান্ট রোডে আবাসিক ভবনে আগুন

১০ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩৫:০৭

রাজধানীর এলিফ্যান্ট রোডে আবাসিক ভবনে আগুন
“প্রতীকি ছবি”

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ ১০ এপ্রিল শুক্রবার সকালে এ আগুন লাগে।

Ad
Ad

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম লিডার শফিকুল ইসলাম জানান, সকাল ৮টা ২৩ মিনিটে খবর পাওয়া যায়—এলিফ্যান্ট রোডের একটি সাততলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়।

Ad

দমকল বাহিনীর প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে পরে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বদলগাছীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
বদলগাছীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
১০ এপ্রিল ২০২৬ সকাল ১১:১৯:৪৯





নোয়াখালীতে টিউবওয়েলে জ্বলছে আগুন
নোয়াখালীতে টিউবওয়েলে জ্বলছে আগুন
১০ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪৩:২০






Follow Us