• ঢাকা
  • |
  • বুধবার ৬ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:২৪:২৩ (18-Feb-2026)
  • - ৩৩° সে:

পাবনায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক নিহত

১৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৩:০৩

পাবনায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক নিহত

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে কায়ুম হোসেন (২২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

Ad

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৭টার দিকে আটঘরিয়া উপজেলার টেবুনিয়া-চাটমোহর সড়কের দেবোত্তর এলাকায় কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়র সামনে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত কায়ুম হোসেন চাটমোহর উপজেলার রেলবাজার জগতলা নতুনপাড়া গ্রামের মো. মানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মালবোঝাই ট্রাকটি চাটমোহর থেকে পাবনার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন এবং তার সহকারী আহত হন।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মালয়েশিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
মালয়েশিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
১৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০০:৩৬





ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০১:২৬





Follow Us