• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৯:১৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ভোলায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

২৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০৬:৫৩

ভোলায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকা বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন সড়কে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

Ad

২৮ ডিসেম্বর রোববার দুপুর আনুমানিক ২টার দিকে বোরহানউদ্দিন উপজেলার মানিকা বাজার সংলগ্ন চরফ্যাশন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চরফ্যাশন থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভোলা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুইজন যাত্রী নিহত হন।

নিহতদের মধ্যে একজনের নাম ফারুক। অপর নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনায় আহত চারজনকে দ্রুত উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভোলা জেলার পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৩ কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন
৩ কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৪৬

উৎসব-উৎকণ্ঠার মিশেলে শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা
উৎসব-উৎকণ্ঠার মিশেলে শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১২:৫০

৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:১০


মোবাইল ফোনে যেভাবে পাওয়া যাবে ভোটের ফলাফল
মোবাইল ফোনে যেভাবে পাওয়া যাবে ভোটের ফলাফল
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:৫৩


ভোটে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির
ভোটে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০০:২২

শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর–১ আসনে ভোটগ্রহণ
শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর–১ আসনে ভোটগ্রহণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৩:৪৮




Follow Us