• ঢাকা
  • |
  • বুধবার ১২ই কার্তিক ১৪৩৩ ভোর ০৫:২৯:৪২ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৬

১৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:৩৬

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৬

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি বাস দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকে ধাক্কা দেওয়ার ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন।

১৬ নভেম্বর রোববার সন্ধ্যার দিকে পৌরসভার বটতলী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকে গিয়ে ধাক্কা দেয়। পরবর্তীতে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় শিশুসহ পাঁচ জন নিহত, আহত ৪

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, আমরা পৌঁছার আগেই স্থানীয় লোকজন কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ