• ঢাকা
  • |
  • সোমবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০১:০৬:০৩ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে ইনসেপটা ফার্মায় আগুন

১৯ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৪:১৬

ধামরাইয়ে ইনসেপটা ফার্মায় আগুন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের কারখানার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

১৮ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, সন্ধ্যার দিকে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ৯ নম্বর ভবনের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ধামরাই ফায়ার সার্ভিসের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কারখানার ভেতরে থাকা আইপিএস সিস্টেম আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন

ডোমারে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১