• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:২২:০০ (24-Feb-2026)
  • - ৩৩° সে:

কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:১২:৫৫

কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে শিশুসহ একই পরিবারের ৫ জন  দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

Ad

আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানাধীন কাঁচপুর বেসিক এলাকার একটি ৩ তলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

দগ্ধরা হলেন, মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), তিন মেয়ে মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সবিনয় দাস জানান, বাড়িটির নিচতলায় ভাড়া থাকেন ওই পরিবার। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের সবাই গিয়ে বাসার আগুন নেভান। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, পাঁচজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নড়াইলে চার জন হত্যা ঘটনায় গ্রেফতার ৬
নড়াইলে চার জন হত্যা ঘটনায় গ্রেফতার ৬
২৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫৮:৩১






৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
২৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১১:৫৭


Follow Us