• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:৪৩:৪২ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

নাটোরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

২৪ আগস্ট ২০২৫ সকাল ০৯:০১:৫০

নাটোরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।

২৩ আগস্ট শনিবার রাতে নাটোর বগুড়া মহাসড়কের খেজুরতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিংড়া উপজেলার বড় বারইহাটি গ্রামের তাইরদ্দির ছেলে আত্তারি মৃধা এবং খইরুদ্দিনের ছেলে মো. মোজা।  

আরও পড়ুন

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, বগুড়া থেকে নাটোরগামী জান্নাত পরিবহনের যাত্রীবাহী বাস একটি ব্যাটারী চালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মোজা ও ভ্যানযাত্রী আত্তারী মৃধা গুরুতর আহত হন।

তিনি আরও জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে জান্নাত পরিবহনের বাসটি বড়াইগ্রামের রাজাপুর এলাকা থেকে জব্দ করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:৩১:৪৯



মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০