• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:২০:১০ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে চাঁদাবাজি মামলায় গ্রেফতার ২

১২ মার্চ ২০২৬ বিকাল ০৫:৪০:৪৪

রাজাপুরে চাঁদাবাজি মামলায় গ্রেফতার ২

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকায় সবজি ব্যবসায়ী আল আমীনের কাছ থেকে চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

১২ মার্চ বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাজাপুর থানা পুলিশ।

গ্রেফতার দুই আসামি হলেন উপজেলার নৈকাঠি এলাকার মৃত আলতাফ সিকদারের ছেলে মো. মিলন সিকদার এবং মৃত বেলায়েত হোসেন সিকদারের ছেলে মো. মামুন সিকদার। তারা উভয়েই নৈকাঠি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

মামলার বাদী স্থানীয় ব্যবসায়ী আল আমীন অভিযোগ করেন, প্রায় পাঁচ মাস আগে মাওদুদ সিকদার তাকে নৈকাঠি বাজারের হিন্দুপাড়া এলাকায় ডেকে নিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। বাজারে ব্যবসা করতে হলে তাকে টাকা দিতে হবে বলে চাপ প্রয়োগ করা হয়। পরে নিরুপায় হয়ে তিনি ১০ হাজার টাকা দেন।

তিনি আরও জানান, গত ৩ মার্চ সন্ধ্যায় আবারও ১০ হাজার টাকা দাবি করা হলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে মাওদুদ সিকদার তাকে বিভিন্নভাবে হুমকি দেন। পরদিন ৪ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে বাজারে এসে তাকে মারধর করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ও তার ভাই শহিদুলের ওপর দলবল নিয়ে হামলা চালানো হয়। পরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ তাদের বাড়িতেও গিয়ে হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনার পর আল আমীন রাজাপুর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘চাঁদাবাজির মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২