• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৩১:২৭ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

বাইসাইকেলের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

১০ আগস্ট ২০২৫ সকাল ১১:৩৬:৩১

বাইসাইকেলের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে বাইসাইকেলের সাথে ধাক্কায় নাজিম মোস্তফা নোবেল মুন (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ ১০ আগস্ট রোববার সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাজিম মোস্তফা নোবেল মুন উপজেলার সদর ইউনিয়নের সতেররশি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৯ আগস্ট শনিবার রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলার ডাক্তার বাজার এলাকায় একটি বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আটরশি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় মুনের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৪৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৪৮

এবার প্রশিক্ষণ নিতে মাঠে নেমেছেন সাধারণ ইরানিরা
এবার প্রশিক্ষণ নিতে মাঠে নেমেছেন সাধারণ ইরানিরা
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:১৭

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ ঘর পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ ঘর পুড়ে ছাই
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৫৮

দেশে প্রাথমিকভাবে ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
দেশে প্রাথমিকভাবে ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৩০

ঢাকার বিভিন্ন রুটের নতুন বাস ভাড়ার তালিকা প্রকাশ
ঢাকার বিভিন্ন রুটের নতুন বাস ভাড়ার তালিকা প্রকাশ
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৫৯