• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫১:২৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

১০ মে ২০২৫ সকাল ০৯:০৯:২৬

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ২ জন আহত হয়েছেন।    

৯ মে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লক্ষীপুর জেলার সোমপাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী জমিলা সুলতানা ইনু (২২) ও তার মেয়ে ফাতেমা আক্তার (২)।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থেকে নোয়াখালীর চৌমুহনী উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ছেড়ে আসে। সিএনজিটি নোয়াখালীর চৌমুহনী-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহী মা-মেয়ের মৃত্যু হয়। এতে সিএনজি চালিত অটোরিকশার চালকসহ আরও দুজন আহত হন। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে।  

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অসীম কুমার দাস জানান, হাসাপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। মরদেহ হাসপাতালে রাখা আছে।  

বেগমগঞ্জ থানার (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬