• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩০:৪৪ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

ভালুকায় মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৩

১৮ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:৩৭:৪৩

ভালুকায় মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

১৮ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের নন্দিবাড়ী নামক স্থানে যাত্রীবাহী সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে।

এসময় ঘটনাস্থলেই ১ জন এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও ১ জন নিহত হন। এসময় আরও ৩ জন সিএনজি যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন ভালুকা পৌরসভা ৫নং ওয়ার্ডের লাল মিয়া (৪২) ও পৌরসভার ৪নং ওয়ার্ডের রোকেয়া বেগম (৪৮)। নিহতরা সম্পর্কে মামী ও ভাগ্নে বলে জানা যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টার দিকে একটি যাত্রীবাহী সিএনজি ভালুকা থেকে গফরগাঁও যাওয়ার পথে অপর দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে নন্দিবাড়ী নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনাটি ঘটে।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় ঘাতক মাইক্রোবাসটিকে জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২