• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:২৭:৪৮ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

এনায়েতপুরে ট্রাক চাপায় প্রাণ গেল মেরিন ইন্জিনিয়ারের

৬ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৫৭:৫৯

এনায়েতপুরে ট্রাক চাপায় প্রাণ গেল মেরিন ইন্জিনিয়ারের

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে ট্রাক চাপায় প্রাণ গেল মেরিন ইন্জিনিয়ার শামীম হোসেনের (৩৫)।

আজ ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এনায়েতপুর কেজি মোড়স্থ সিলিকা স্কুলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত শামীম টাঙ্গাইল সদরের বেতরাইল ছিলিমপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

নিহতের শ্বশুর বেলকুচি উপজেলা ক্ষিদ্রমাটিয়া গ্রামের শাহ আলম জানান, সামুদ্রিক জাহাজের প্রকৌশলীর চাকুরি করতেন শামীম। এখন আমার মেয়ে ও নাতনিদের কী হবে বলেই মূর্ছা যাচ্ছেন বাব বার।  

আরও পড়ুন

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ জন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শামীম হোসেন শ্বশুরবাড়ি বেলকুচি থেকে বৃহস্পতিবার ভোরের দিকে এনায়েতপুর হাসপাতাল এলাকায় এসেছিলেন। কাজ শেষে শ্বশুরবাড়িতে মোটরসাইকেল যোগে ফেরার পথে কেজি মোড়স্থ সিলিকা স্কুলের সামনের সড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যমুনার তীর রক্ষায় ব্যবহৃত ব্লক বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শামীমের মৃত্যু হয়।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ট্রাক আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আইজেনকটকেই প্রধানমন্ত্রী চান বিরোধীরা
আইজেনকটকেই প্রধানমন্ত্রী চান বিরোধীরা
৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৭:০৯


মুদ্রা বিনিময় হার (৫ নভেম্বর ২০২৬)
মুদ্রা বিনিময় হার (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫২:৪৫


স্বর্ণের দামে বড় লাফ
স্বর্ণের দামে বড় লাফ
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪৩:৫০

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩৩:৪৭



আজকের স্বর্ণের দাম (৫ নভেম্বর ২০২৬)
আজকের স্বর্ণের দাম (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৬:৫৯