• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:৫২:৫৬ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

মুকসুদপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১০ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:২৫:২৪

মুকসুদপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন।

৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রথখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক তুহিন শেখ (৩০) রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের লিয়াকত শেখের ছেলে ও আরোহী মুকুল শেখ (২৫) একই গ্রামের নুরু শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রথখোলা নামক স্থানে মাদারীপুরগামী মাদারীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ভাঙ্গাগামী একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় মোটরসাইকেল চালক তুহিন শেখ ও আরোহী মুকুল শেখ গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টেকেরহাট সিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার ওসি মো. মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
১২ জুন ২০২৬ বিকাল ০৪:০৭:১৮



বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭




Follow Us