• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:২৩:৪০ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

৩০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:২১:৪২

ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ার পাড় ভাঙ্গুরা ইউনিয়নের হাটগ্রাম বাজার সংলগ্ন পূর্বপাড়ায় স্কুল থেকে ফেরার পথে  নিজ বাড়ির পাশে গভীর খাদের মধ্যে নৌকা থেকে পড়ে গিয়ে প্রথম শ্রেণিতে পড়ুয়া আমির হামজা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

২৯ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার পাড় ভাঙ্গুরা ইউনিয়নের হাটগ্রাম বাজার পূর্বপাড়ার জাকারিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

Ad
Ad

প্রথম শ্রেণিতে পড়ুয়া আমির হামজা জাকারিয়ার একমাত্র ছেলে। শিশুটির মৃত্যুতে তাদের বাড়িতে এখন শোকের মাতম চলছে।

Ad

মৃত শিশুটির চাচা জানান, প্রতিদিনের মতো আমির হামজা মায়ের সঙ্গে সকালে স্কুলে য়ায়। বাবা ঢাকায় থাকায় এবং এলাকায় বর্ষার পানি থাকায় মায়ের সঙ্গেই প্রতিদিন স্কুলে যাতায়াত করতো আমির হামজা। নৌকা ঠেলতে গিয়ে আমির হামজা পড়ে যায়। অথৈ পানি হওয়ায় আমির হামজা সাঁতরে নৌকা ধরতেও পারেনি এবং তীরেও ভিড়তে পারেনি। অনেক খোঁজাখুঁজির পর ডুবন্ত অবস্থায় আমির হামজাকে উদ্ধার করা হয়।

পরিবারের লোকজন তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শেলী পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা মেডিক্যাল কর্মকর্তা ডা. শেলী জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:০৬:৫৫


রাজধানীতে বিদেশি নাগরিককে হত্যার অভিযোগ
রাজধানীতে বিদেশি নাগরিককে হত্যার অভিযোগ
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩৮:৪৭








Follow Us