• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫০:৪৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

২৩ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:২০:৫৯

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসাইন নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। নিহত আনোয়ার হোসাইন উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ছিলেন।

২৩ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে নয়টায় সীতাকুণ্ডের পৌরসভার পন্থিছিলা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান। তিনি বলেন, মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আমাদের সংগঠনের রোকন ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসাইন ইন্তেকাল করেছেন। আমরা ইসলামী আন্দোলনের একজন তেজোদ্দীপ্ত, সাহসী সৈনিককে হারালাম। তিনি আমাদের মাঝ থেকে এভাবে চলে যাবেন, তা ভাবতেও পারিনি। আমরা তাঁর মৃত্যুকে গভীরভাবে শোকাহত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাঁর পরিবারকে এই শোক সইবার তৌফিক দেন৷

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

নিহত আনোয়ার হোসাইন বারৈয়াঢালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব ধর্মপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইছহাকের ছেলে।

জানা গেছে, সকাল নয়টার দিকে আনোয়ার হোসেন তার ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে জামায়াতের একটি প্রোগ্রামে যোগ দিতে সীতাকুণ্ড বাজারের দিকে যাচ্ছিলেন৷ পথে পন্থিছিলা এলাকায় একটি বেপরোয়া মিনি পিকআপ ধাক্কা দিলে তিনি সড়কের উপর ছুটকে পড়েন এবং গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন৷

এদিকে তাঁর মৃত্যুতে শোক বিবৃতি দিয়েছে সীতাকুণ্ড উপজেলা জামায়াত, ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড শহর সাথী শাখা,  উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ জামায়াতের অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬