• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৪৪:৪২ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ৫ বন্ধু নিহত

৫ জুলাই ২০২৪ সকাল ০৭:১৮:১৯

ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ৫ বন্ধু নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তরুণ ৫ বন্ধু নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

৪ জুলাই বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার দাশুড়িয়া এলাকায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই বন্ধু ছিলেন। তারা হলেন ঈশ্বরদী উপজেলার কালিকাপুর গ্রামের জিহাদ হোসেন (২৫), বিজয় হোসেন (২৫), সিয়াম হোসেন (২৩), শিশির ইসলাম (২২) এবং শাওন হোসেন (২৪)।

ঈশ্বরদীর পাকশি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, রাতে ঈশ্বরদী থেকে পাবনার দিকে দ্রুতগতিতে যাচ্ছিল প্রাইভেটকারটি। এতে চালকসহ সাতজন আরোহী ছিলেন। দাশুড়িয়া এলাকায় আসার পর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুইজন। অপর দুইজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২