• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৩৮:১২ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে ইট ভাটার ট্রাক্টর চাপায় কলেজ শিক্ষক নিহত

১ এপ্রিল ২০২৪ দুপুর ১২:১৭:৫৮

ঝিনাইদহে ইট ভাটার ট্রাক্টর চাপায় কলেজ শিক্ষক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ইট ভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রেজাউল করিম নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

১ এপ্রিল সোমবার সকালে ওই উপজেলার কলাফোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষক রেজাউল করিম উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দ।

স্থানীয়রা জানান, সকালে হরিণাকুন্ডুর যাদবপুর গ্রামের কলেজ শিক্ষক রেজাউল করিম মোটরসাইকেল যোগে সদর উপজেলার নগর বাথান যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা ইট বোঝায় একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ শাহিনের মৃত্যু, আশঙ্কাজনক স্ত্রী

হরিণাকুন্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ব্যাপারে হরিণাকুন্ডু থানায় সড়ক আইনে মামলা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট গাড়িটি আটক করলেও চালক পলিয়ে গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৬:১৪



প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর
প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৭:২০


৩ দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
৩ দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৫:৪৩