• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:০৬:২২ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

সিলেটে মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

১৭ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:০৭:৪৮

সিলেটে মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় শফিউল হাসান সানী (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ১৭ জানুয়ারি বুধবার সকাল ৭টার দিকে ওসমানীনগরের ব্রাহ্মণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিউল হাসান সানী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ভালকি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল পদে চাকরিরত ছিলেন। দুই মাস আগে তাকে বরখাস্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শফিউল হাসান সানী মোটরসাইকেলযোগে গোয়ালাবাজারের যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ওসমানীনগরের ব্রাহ্মণশাসন এলাকায় যাওয়ামাত্র বেপরোয়া গতির একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




একদিনে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
২৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৬:৫৪


৭ জেলায় নতুন পুলিশ সুপার
৭ জেলায় নতুন পুলিশ সুপার
২৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৯:২৪




চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
২৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫১:২৫