• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৭:০৪ (22-Sep-2026)
  • - ৩৩° সে:

কেন্দুয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

২৬ অক্টোবর ২০২৩ রাত ০৯:২৬:৩২

কেন্দুয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নে অজ্ঞাত এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা সুয়েটার ফ্যাক্টরির সামনের রাস্তার পাশ থেকে এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বাঙালি বলেন, বিকেলে স্থানীয় লোকজন রাস্তার পাশে ঐ যুবকের মরদেহ পরে থাকতে দেখে। পরে আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা পুলিশে খবর দেন। মরদেহটি এখানে কিভাবে এলো তা আমরা বলতে পারছি না।

এ ঘটনায় কেন্দুয়া থানার উপ-পরিদর্শক তানভীর মেহেদী বলেন, এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহহের পরিচয় শনাক্তে পিবিআইকে অবহিত করা হয়েছে। মরদেহহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মরদেহটি দেখে ধারণা করা হচ্ছে মৃত ব্যাক্তি রোগাক্রান্ত ও মানসিক প্রতিবন্ধী হতে পারে। তদন্ত শেষ হলেই সঠিক কারণ জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৩৩




পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৩:৪৩