• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:৪৮:১৭ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রোহিঙ্গা যুবক গ্রেফতার

২৭ মে ২০২৩ বিকাল ০৫:০৫:৪৮

রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রোহিঙ্গা যুবক গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়িতে এক রোহিঙ্গা যুবক কর্তৃক এক বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে অভিযোগ করেছে ভিকটিমের পরিবার। অভিযোগের ৩০ ঘন্টার মধ্যেই যৌথ অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো. হাসানকে গ্রেফতার করা হয়েছে।

২৫ মে বৃহস্পতিবার বেলা ১১ টার সময় বিলাইছড়ি উপজেলাধীন ৩নং ফারুয়া ইউনিয়নের দূর্গম ৮নং ওয়ার্ডের তাংকুইতাং পাড়াস্থ দক্ষিণ পাশের খামার বাড়ির ঝুম ঘরে এ ঘটনা সংঘটিত হয়।

ভিকটিমের অভিযোগে জানা যায়, ঘটনার সময় বাক প্রতিবন্ধী পাহাড়ী কিশোরীর (১৭) পরিবারের লোকজন পাহাড়ের জুমে কাজ করতে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে ভিকটিমকে ঘরে একা পেয়ে তাদের পূর্বপরিচিত রোহিঙ্গা বখাটে হাসান কিশোরীর ঘরে ঢুকে হাত বেঁধে কিশোরীকে ধর্ষণ করে।

পরবর্তীতে ভিকটিম তার পরিবারের সদস্যদের বিষয়টি জানালে পরিবারের লোকজন স্থানীয় হেডম্যান এবং বাজার কমিটির লোকজনকে এই বিষয়ে অভিযোগ করেন।

পরে তারা বিষয়টি ফারুয়া বাজার আর্মি ক্যাম্পকে অবগত করলে সেনাবাহিনী অভিযুক্ত হাসানকে শনিবার সকালে তাংকুইতাং এলাকা থেকে গ্রেফতার করে বিলাইছড়ি থানায় সোপর্দ করে।

এ বিষয়ে বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় বিলাইছড়ি থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে রাঙামাটিস্থ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






কমে যাওয়া দামে আজ বিক্রি হবে স্বর্ণ
কমে যাওয়া দামে আজ বিক্রি হবে স্বর্ণ
২৬ জুলাই ২০২৬ সকাল ০৯:২৬:৩৫



কিসের সংকেত পেয়ে পিছু হটল মোদি সরকার?
কিসের সংকেত পেয়ে পিছু হটল মোদি সরকার?
২৬ জুলাই ২০২৬ সকাল ০৯:১২:৩৮


Follow Us