• ঢাকা
  • |
  • শনিবার ১০ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:২৭:৩১ (25-Jul-2026)
  • - ৩৩° সে:

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২৫ জুলাই ২০২৬ সকাল ০৮:৫৫:৪১

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

অনলাইন ডেস্ক: দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি। এ কারণে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

২৫ জুলাই শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
২৫ জুলাই ২০২৬ সকাল ০৮:৫৯:২১


দেশে আবারো অস্থির ডলারের বাজার
দেশে আবারো অস্থির ডলারের বাজার
২৫ জুলাই ২০২৬ সকাল ০৮:৫২:৫২






Follow Us