• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৫:৪৫ (17-Jan-2026)
  • - ৩৩° সে:

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

৫ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:২৪:৪০

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

Ad

আজ ৫ জানুয়ারি সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, সারা দেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নুরের আসনে বিএনপির দুই উপজেলা কমিটি বিলুপ্ত
নুরের আসনে বিএনপির দুই উপজেলা কমিটি বিলুপ্ত
১৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:২৮




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতার পদত্যাগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতার পদত্যাগ
১৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:৩৬




দক্ষিণ আফ্রিকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
দক্ষিণ আফ্রিকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
১৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪০:০০


Follow Us