• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৪২:৫৩ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

চৈত্রের শেষ দিনে সিলেটে প্রচণ্ড বৃষ্টিপাত

১৩ এপ্রিল ২০২৫ দুপুর ১২:২৪:০৮

চৈত্রের শেষ দিনে সিলেটে প্রচণ্ড বৃষ্টিপাত

স্টাফ রিপোর্টার, সিলেট: চৈত্র মাসের শেষ দিনে সিলেটে সকাল থেকেই নামে প্রবল বৃষ্টি।

আজ ১৩ এপ্রিল রোববার সকাল ৯টার দিকে পূর্ব আকাশে ঘন কালো মেঘ জমে ওঠে। এর অল্প সময়ের মধ্যেই বৃষ্টি শুরু হয়। টানা বৃষ্টিপাতে অল্প সময়ের মধ্যেই নগরীর বিভিন্ন রাস্তাঘাট ও গলিতে জলাবদ্ধতা দেখা দেয়।

বৃষ্টির কারণে নগরজীবন কার্যত স্থবির হয়ে পড়ে। শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়, অনেকে বাসা থেকে বের হতে পারেননি। স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষেরা পড়েন বিপাকে। বেলা বাড়ার সাথে সাথে কমে আসে বৃষ্টি।

সাধারণ মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে সিলেট নগরীতে পানি নিষ্কাশনে সুষ্ঠু ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। নগরবাসী দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০১




ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৩

নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৫


Follow Us