• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৬:১৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ভোলার তজুমদ্দিনে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:১০:১২

ভোলার তজুমদ্দিনে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে বেড়েছে শীতজনিত রোগ। দুপুর গড়িয়ে বিকেলেও তজুমদ্দিনে দেখা মিলছে না সূর্যের। কুয়াশায় চারপাশ ঢাকা।

শীতে জুবুথুবু প্রাণ-প্রকৃতি। শীতের এমন প্রকোপে তজুমদ্দিনে বাড়ছে ভাইরাস ও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জ্বর-সর্দি, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের চিকিৎসা নিতে প্রতিদিনই তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছেন আক্রান্তরা। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক কামরুজ্জামান উজ্জ্বল বলেন, ঋতু পরিবর্তনের ফলে শীতকালে শিশুরা খুব অল্পতেই অসুস্থ হয়ে পড়তে পারে। তাই অভিভাবকদের সবসময় সচেতন থাকতে হবে। ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে শিশুকে আরামদায়ক ও গরম কাপড় পরিয়ে রাখতে হবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬