পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর দুই আসনের এমপি গৃহায়ন ও গগণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন বলেন, দলীয় কোন নেতা বা কর্মী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদা বা অনুদান কারো কাছে দাবি করলে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় অনুষ্ঠানের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অনুদান, চাঁদা দাবি, চাঁদা আদায় কিংবা অর্থ সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
দলের নাম ও পরিচয় ব্যবহার করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে অভিযোগ ও প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
২৯ আগস্ট শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ বার্তা দেন তিনি।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে দলীয় অনুষ্ঠানের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোনো ধরনের অনুদান, চাঁদা দাবি, চাঁদা আদায় বা অর্থ সংগ্রহ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
তিনি আরও বলেন, দলের নাম ও পরিচয় ব্যবহার করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তাকে আইনের আওতায় আনার কথাও উল্লেখ করেন তিনি।
দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, সুবিধাবাদী কর্মকাণ্ড, ব্যক্তিস্বার্থ হাসিল কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন আহম্মদ সোহেল মনজুর।
দলের শৃঙ্খলা, নীতি ও ভাবমূর্তি রক্ষায় নেতাকর্মীদের দায়িত্বশীল ও সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি। স্ট্যাটাসে ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে দেওয়া এ বার্তায় দলীয় কর্মসূচি পালনে শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available