• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ সকাল ১১:৩১:৫৭ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী: ফারুকী

২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৫:৪৭

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী: ফারুকী

নিজস্ব প্রতিবেদক: অনেক দিন ধরে শুনতেছিলাম, তারেক রহমান এখন আর জিয়াউর রহমানের লাইনে নাই। আমি তো দেখলাম, প্রধানমন্ত্রী হওয়ার পর উনি পরিষ্কার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথেই হাঁটছেন- এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

Ad

২১ ফেব্রুয়ারি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তিনি।

Ad
Ad

পাঠকদের পড়ার সুবিধার্থে ফারুকীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

“বেশ কিছুদিন আগে একজন আমাকে একটা ছবি পাঠায়। ছবিটার অথেনটিসিটি যাচাই করার জন্য একজনকে দেই। ছবিটা ছিল ১৯৫৩ সালে প্রভাত ফেরি শেষে মোনাজাতরত মানুষের। এর মধ্যে আজকে ফাহাম আব্দুস সালামের সৌজন্যে ওই ছবিটা টীকাসহ পাইলাম। আর গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে মোনাজাত আদায় করলেন।

অনেক দিন ধরে শুনতেছিলাম, তারেক রহমান এখন আর জিয়াউর রহমানের লাইনে নাই। আমি তো দেখলাম, প্রধানমন্ত্রী হওয়ার পর উনি পরিষ্কার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথেই হাঁটছেন।

জিয়াউর রহমানের পথটা কী?

সেটা হইলো আমাদের ধর্মীয় পরিচয়-আচার-রীতি না লুকাইয়াই আমরা একটা বহু জাতি-বহু ধর্ম-বহু ভাষার মানুষের রিপাবলিক বানাইতে পারি। যেই রিপাবলিকের মানুষ শহীদ মিনারে ফুল দেয়, চাইলে মোনাজাত পড়তে পারে, আবার গাইতেও পারে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো….’, যেই রিপাবলিক কারো হেজেমনিক পারপাস সার্ভ না কইরা আত্মপরিচয় গইড়া তুলতে পারে, যেই রিপাবলিকের মানুষেরা তার স্বাধীনতা যুদ্ধ নিয়া গৌরব করে এবং স্বাধীনতা রক্ষার প্রয়োজন হইলে চব্বিশ ঘটাইয়া দিতে পারে।

কিন্তু এখন প্রশ্ন হইলো- কে বা কারা কোন সংকোচে এই মোনাজাতকে আমাদের কালেকটিভ মেমোরি থেকে মুছে দিতে চাইলো? এর পেছনের রাজনীতিটাই বাংলাদেশের অনেকগুলা সাংস্কৃতিক সংকটের একটা।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দুপুরে বৈঠকে বসছে বিসিবি, যেসব বিষয়ে আলোচনা হবে
দুপুরে বৈঠকে বসছে বিসিবি, যেসব বিষয়ে আলোচনা হবে
২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০৯:৩৩


নৌযানে চাঁদাবাজি, মূলহোতাসহ আটক ৩
নৌযানে চাঁদাবাজি, মূলহোতাসহ আটক ৩
২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫০:০৪





রমজানে মাথায় টুপি পরা নিয়ে যা বললেন আমির হামজা
রমজানে মাথায় টুপি পরা নিয়ে যা বললেন আমির হামজা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৭:৪৮


Follow Us