• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫৯:৪২ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

দুই উপদেষ্টার দেশত্যাগ নিয়ে জুলকারনাইনের স্ট্যাটাস

১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৭:৫২

দুই উপদেষ্টার দেশত্যাগ নিয়ে জুলকারনাইনের স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টা ১৬ ফেব্রুয়ারি সোমবার দেশত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তবে তাদের পরিচয় উল্লেখ করেননি তিনি।

১৬ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নিজের ফেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই তথ্য জানান তিনি।

সায়ের বলেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টা আজ ১৬ ফেব্রুয়ারি দেশত্যাগ করতে পারেন বলে তাদের ঘনিষ্ঠ মহলের বরাতে জানা গেছে। তাদের একজন আজ দুপুর ১২টা ৫০ মিনিটে চায়না ইস্টার্নের ফ্লাইটে এবং আরেকজন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এমিরেইটস ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

আরও পড়ুন

পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল

তিনি আরও বলেন, যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ব‍্যতীত এই ব্যক্তিদের দেশত‍্যাগ করতে দেওয়া উচিত হবে না।

এর আগে গত শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশত্যাগ করেছেন। এদিন তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২