• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:০৮:৪৫ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

দাদী খালেদা জিয়াকে স্মরণ করে জাইমা রহমানের আবেগঘন পোস্ট

১ জানুয়ারী ২০২৬ রাত ০৮:০২:০৭

দাদী খালেদা জিয়াকে স্মরণ করে জাইমা রহমানের আবেগঘন পোস্ট

অনলাইন ডেস্ক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন আপসহীন নেত্রী হিসেবে পরিচিত খালেদা জিয়ার মৃত্যুর দুই দিন পর আবেগঘন স্মৃতিচারণ করেছেন তার নাতনি জাইমা রহমান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা।

Ad

১ জানুয়ারি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাদী খালেদা জিয়ার সঙ্গে তোলা একটি পুরোনো ছবি পোস্ট করেন জাইমা রহমান। পোস্টের ক্যাপশনে তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা ‘বিদায়-বেলায়’ থেকে নির্বাচিত পংক্তির মাধ্যমে দাদীর সঙ্গে কাটানো সময়ের অনুভূতি প্রকাশ করেন।

Ad
Ad

জাইমার পোস্টে কবিতার বিদায় ও বেদনার আবহে উঠে আসে প্রিয়জন হারানোর গভীর শোক, ভালোবাসা ও নীরব কষ্টের প্রকাশ। কবিতার ভাষায় তিনি দাদীর প্রস্থানে নিজের অনুভূতি তুলে ধরেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

উল্লেখ্য, দুই দিন আগে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে না–ফেরার দেশে পাড়ি জমান বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশ-বিদেশে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
১৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০০:০৩


চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে গ্রেফতার- ১০
চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে গ্রেফতার- ১০
১৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৯:০৩






প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
১৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৯:৩১

অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন
অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন
১৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৫:১৪


Follow Us