• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৬:৫১ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

সমন্বয়কদের ফেসবুক আইডি উধাও

২ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৩১:৪৩

সমন্বয়কদের ফেসবুক আইডি উধাও

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ বেশ কয়েক নেতার ফেসবুক আইডি উধাও হয়ে গেছে। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডিও রাত সাড়ে ১০টার পর সার্চ দিয়ে পাওয়া যায়নি।

১ জানুয়ারি বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে শীর্ষ বেশ কয়েক নেতার ফেসবুক আইডি উধাও হয়ে যাওয়ার তথ্য জানানো হয়েছে।

একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ক্র্যাক প্লাটুন’ নামক একটি হ্যাকার গ্রুপ সাইবার হামলা চালিয়েছে। তারা আইডিগুলো ডিজেবল পেছনে নিজেদের দায় স্বীকার করেছে। তবে এর সত্যতা যাচাই করা যায়নি।

আরও পড়ুন

‘জিম করা জায়েজ নয়’ - প্রতিক্রিয়ায় যা বললেন সোহেল তাজ

হাসনাত-সারজিস ছাড়াও ফেসবুক আইডি উধাও হওয়া ছাত্রনেতাদের মধ্যে রয়েছেন- চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত রাফী, অনলাইন একটিভিস্ট সাইদ আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম, সেক্রেটারি এস এম ফরহাদ প্রমুখ।

তবে, অন্তর্বর্তী সরকারের তথ্যপ্রযুক্তি নীতি উপদেষ্টা ফাইজ তাইয়েব আহমেদ তার ফেসবুক আইডিতে রাত ৯টার দিকে এক স্ট্যাটাসে বলেন, যেসব আইডি ডাউন করা হয়েছে সেগুলোর লিংক দিন। এই স্ট্যাটাসের নিচে শতাধিক কমেন্টে গণঅভুত্থানে অংশ নেওয়া বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ হ্যাক হওয়ার দাবি করা হয়েছে।

এদিকে, একটি গুঞ্জন ছড়িয়েছে, আক্রমণের আশঙ্কায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উপদেষ্টা আসিফ মাহমুদ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম নিজেদের ফেসবুক আইডি নিজেরাই ডিঅ্যাক্টিভেট (অস্থায়ীভাবে স্থগিত) করে রেখেছেন। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেননি।

আরও পড়ুন

মক্কা-মদিনাকে নিয়ে মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্ট

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সমন্বয়ক দাবি করেন, তাদের কারও আইডি ডিজেবল বা নষ্ট হয়নি। আইডিগুলোতে কিছু সমস্যা হচ্ছিল। তাই তারা আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন।

এ ছাড়া ছাত্রনেতা সাইয়েদ আবদুল্লাহ জানান, গতকাল বিকেলে হঠাৎ একটি মেসেজ পেলাম যে আমার আইডিটি ডিজেবল করে দেয়ার চেষ্টা করা হচ্ছে। পরে আইডিতে গিয়ে সিকিউরিটি নিশ্চিত করে সেটি নিরাপত্তা নিশ্চিত করেছি। কিন্তু পরবর্তীতে দেখলাম আইডিটা সাসপেন্ড করে দেয়া হয়েছে।

আওয়ামী লীগের সাইবার টিম এই সাইবার হামলার ঘটনায় জড়িত রয়েছে দাবি করে সাইয়েদ আবদুল্লাহ বলেন, আইডি সাসপেন্ড হওয়ার পর তাদের বিভিন্ন পেজ থেকে আমরা যারা আন্দোলনে ছিলাম তাদেরকে টার্গেট করে এটা করা হয়েছে বলে জানতে পেরেছি।

আরও পড়ুন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন!

আইডি নিষ্ক্রিয় থাকার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম গণমাধ্যমকে বলেন, খান তালাত মাহমুদ রাফি ও সাইয়েদ আব্দুল্লাহর ফেইসবুক আইডি হ্যাকড হয়েছে। বাকিরা আমরা সবাই সর্তকতা অবলম্বন করে নিজেরাই ডিএক্টিভ করে রেখেছি। প্রয়োজনীয় কিছু ব্যবস্থার নিতে হবে তারপর আবার আইডি সক্রিয় করব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭



গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৯

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬


সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৪


বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৯:৪৮